বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের যুগ্ম সম্পাদক সোহেল আহমেদকে সংবর্ধনা

রংপুর প্রতিনিধি
৮ আগস্ট, ২০২৬ ১৭:১৯:৫৪

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নতুন এডহক কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় রংপুরের ক্রীড়া সংগঠক ও টেবিল টেনিস পরিবারের সদস্য ইঞ্জিনিয়ার সোহেল আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রংপুর টেবিল টেনিস সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে রংপুর টেবিল টেনিস সংস্থার কর্মকর্তা, খেলোয়াড়, কোচ, অভিভাবক ও টেবিল টেনিস পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক ১৮ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ২৯ সদস্যের নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হন রংপুরের ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ। রংপুর বিভাগের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি হিসেবে এই কমিটিতে স্থান পেয়েছেন।

ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ রংপুর টেবিল টেনিস সংস্থার সাবেক খেলোয়াড় এবং রংপুরের টেবিল টেনিস পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। জাতীয় পর্যায়ের এই

গুরুত্বপূর্ণ দায়িত্বে তার অন্তর্ভুক্তিকে রংপুরের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর টেবিল টেনিস সংস্থার সাধারণ সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষ ও ক্রীড়া সম্পাদকসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সোহেল আহমেদের এই মনোনয়ন রংপুরের টেবিল টেনিস অঙ্গনের জন্য একটি বড় অর্জন। তার মাধ্যমে রংপুরের খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে আরও সুযোগ সৃষ্টি হবে এবং টেবিল টেনিসের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সংবর্ধনার জবাবে ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ তাকে সম্মানিত করায় রংপুর টেবিল টেনিস সংস্থার কর্মকর্তা, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং দেশের টেবিল টেনিসের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সদ্য সংবাদ/এসআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে