বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ)। এই সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ ও ‘শিশুদের মৌলিক অধিকারের পরিপন্থী’ আখ্যা দিয়ে অবিলম্বে পরিপত্রটি বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। শুধু তাই নয়, দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের প্রতিবাদে, মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১৭ জুলাই জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, “বৃত্তি শুধু একটি আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে শুধুমাত্র ভিন্ন ধরনের বিদ্যালয়ে পড়ার কারণে সে পরীক্ষায় অংশ নিতে পারছে না, তখন তা তার কোমল মনে নেতিবাচক প্রভাব ফেলবে এবং শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব তৈরি করবে।”

এ সময়, সংগঠনটির পক্ষ থেকে উল্লেখ করা হয়, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সরকারের কাছে আগামী ২০ আগস্টের মধ্যে উক্ত পরিপত্র বাতিল করে সকল শিক্ষার্থীর জন্য পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে। অন্যথায়, দাবি মানা না হলে, সংগঠনটি জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও এবং পরবর্তীতে ‘মার্চ ফর ঢাকা’র মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. সামসুজ্জামান, কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের সভাপতি মো. সাখাওয়াত, সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. কাউছার, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য মো. জসিম উদ্দিন, কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব ঢাকার যুগ্ম মহাসচিব মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. মাসুদ প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি