এদিকে ইসরায়েলে পাল্টা হামলার পর উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বাহরাইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পরিস্থিতি ঘিরে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এর কার্যালয় লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের পর বিভিন্ন এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। হামলায় যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালালেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি। নিরাপত্তা সূত্র বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টার পরিস্থিতি বিবেচনায় তারা আলোচনার সম্ভাবনা নাকচ করে সামরিক পদক্ষেপের পথেই অগ্রসর হয়েছে।
মধ্যপ্রাচ্যে দ্রুত অবনতিশীল পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতির পরবর্তী অগ্রগতি নিয়ে বিশ্বজুড়ে নজর রাখা হচ্ছে।