বাবরি মসজিদ পুনর্নির্মাণে মানুষের ঢল, উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর একই দিনে বাবরি মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগকে ঘিরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নামে মানুষের ঢল।

শনিবার (৬ ডিসেম্বর) পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রেজিনগরের মোরাদিঘি সংলগ্ন এলাকায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির।
 
প্রায় ২৫ বিঘা জমির  এই প্রকল্প প্রাঙ্গণে আজ প্রায় তিন লাখ মানুষ সমবেত হবেন বলে দাবি করেন তিনি। শুধু স্থানীয় বাসিন্দাই নন, দেশের বিভিন্ন রাজ্য থেকে ধর্মীয় নেতারা, এমনকি সৌদি আরব থেকেও ধর্মগুরুরা অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানান তিনি।

হুমায়ুন কবিরের পক্ষ থেকে প্রায় ৪০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। জনসমাগমের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে বৈঠকও করেছেন বলে জানান তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, 'মাত্র তিন কাঠা জায়গা নিয়ে এত বাধা-বিপত্তি তৈরি হলেও আমরা আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করছি। ২৫ বিঘা জমিতে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, পার্ক, সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স তৈরি হবে। এর জন্য যে অর্থ প্রয়োজন হবে, তা রাজ্যের বিভিন্ন জেলার সাধারণ মানুষের সাহায্যেই সংগ্রহ করা হবে।'

তিনি আরও বলেন, 'রাষ্ট্রীয় অর্থে আমরা এই মসজিদ নির্মাণ করব না। তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে, এটা আমি মেনে নিতে পারি না।'

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
 
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে দল থেকে সাময়িক বহিষ্কার করে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে রেজিনগর থানায় কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়। তবে তিনি জানান, প্রস্তুতি পুরোদমে চলছে এবং সব বাধা ডিঙিয়ে অনুষ্ঠান সফল হবেই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন