বাবাকে হত্যা করে বোনের সামনেই মরদেহ টুকরো করলো ছেলে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌ শহরে বাবাকে গুলি করে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করার অভিযোগে ২১ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভি।

পুলিশ জানায়, নিহত মানবেন্দ্র সিং (৪৯) পেশায় ফার্মেসি ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তার মদের ব্যবসাও ছিল। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি)) থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে পুলিশ তার বাসায় গিয়ে তল্লাশি চালায়। এ সময় বাড়ির ভেতর একটি ব্যারেলের মধ্যে তার শরীরের বিভিন্ন অংশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের ছেলে অক্ষত প্রতাপ সিংকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বাবাকে গুলি করে হত্যার কথা স্বীকার করেন। পরে কঠোর জেরায় মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার কথাও স্বীকার করেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অক্ষতকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে চিকিৎসক হওয়ার জন্য চাপ দিতেন তার বাবা। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকত। ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অক্ষত রাইফেল দিয়ে বাবাকে গুলি করেন।
হত্যার পর মরদেহ নিচতলা থেকে তিনতলায় নিয়ে যান তিনি। সেখানে একটি ফাঁকা কক্ষে মরদেহ টুকরো করতে শুরু করেন। এ সময় তার বোন ঘটনাটি দেখে ফেলেন। তবে তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে চুপ থাকতে বাধ্য করেন অক্ষত। বোনের সামনেই মরদেহ টুকরো করার কাজ চালিয়ে যান তিনি।

পরে মরদেহের কিছু অংশ প্লাস্টিকে ভরে পাশের একটি এলাকায় ফেলে দেন। অন্য কিছু অংশ একটি নীল ড্রামে রেখে বাড়ির ভেতরেই লুকিয়ে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ।

অক্ষতের স্বীকারোক্তির পর ফরেনসিক দলকে নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে। বর্তমানে অভিযুক্ত অক্ষত পুলিশ হেফাজতে রয়েছেন।

লখনৌর আশিয়ানা এলাকার সিনিয়র কর্মকর্তা বিক্রান্ত বীর জানান, প্রাথমিক প্রমাণের ভিত্তিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি