আর্থিক সংকটে স্থগিত বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
চলতি বছরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সদ্য প্রকাশিত তাদের বার্ষিক সূচিতে বাংলাদেশের বিপক্ষে কোনো সিরিজ রাখা হয়নি, যা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ক্রিকেট আয়ারল্যান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, আর্থিক সংকট ও লজিস্টিক জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। তবে সিরিজটি ভবিষ্যতে আয়োজন করা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি বোর্ড।

এদিকে, বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, সিরিজ স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি।

অন্যদিকে, নিজেদের ঘরের মাঠে আসন্ন মৌসুমে মাত্র ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড, যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন দলের টেস্ট অধিনায়ক অ্যান্ডি বার্লবির্নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন, 'এটা সত্যিই হতাশাজনক। সামনে আন্তর্জাতিক মৌসুমে আমরা মাত্র ৮টি ম্যাচ খেলব।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬