আর্জেন্টিনার ম্যাচে ফিরলেন বিতর্কিত ফিশার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন কানাডার রেফারি ড্রু ফিশার। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা বিষয়টি নিশ্চিত করেছে। আগামী শুক্রবার রাত ৭টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

৪৫ বছর বয়সী ফিশার এর আগে একবার আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছেন। তবে ২০২৩ সালে কনকাকাফ নেশনস লিগে মেক্সিকোকে সুবিধা দেওয়ার অভিযোগে তিনি আলোচনায় এসেছিলেন।

কানাডার ক্যালগেরিতে জন্ম নেওয়া ফিশার উত্তর আমেরিকার ফুটবলে অভিজ্ঞ এক রেফারি। তিনি নিয়মিত মেজর লিগ সকারের ম্যাচ পরিচালনা করেন। লিওনেল মেসি যে লিগে খেলেন, সেখানে এখন পর্যন্ত ২২৯টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০১৫ সাল থেকে আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ফিশার। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ইন্টার মায়ামির ৩-১ গোলের জয়ের ম্যাচেও তিনিই রেফারি ছিলেন। ওই জয়ের মধ্য দিয়েই ইন্টার মায়ামি প্রথমবারের মতো লিগ শিরোপা জিতেছিল।

তবে ২০২৩ সালের কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে মেক্সিকো ও হন্ডুরাসের ম্যাচে তাঁর ভূমিকা বিতর্কের জন্ম দেয়। সে ম্যাচে ভিডিও সহকারী রেফারির দায়িত্বে থাকা ফিশার অতিরিক্ত সময় বাড়ানোর বিষয়ে মাঠের রেফারিকে নির্দেশ দেন বলে জানা যায়।

ম্যাচ শেষে এল সালভাদরের রেফারি ইভান বার্টন জানান, ভিডিও সহকারী রেফারির পরামর্শে তিনি অতিরিক্ত সময় আরও বাড়িয়েছিলেন। সেই বাড়তি সময়েই গোল করে সমতায় ফেরে মেক্সিকো। পরে টাইব্রেকারে জয় তুলে নেয় দলটি।

কয়েক দিন পর অবশ্য সেই বিতর্ক অনেকটাই চাপা পড়ে যায়। কারণ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ফাইনাল ম্যাচও পরিচালনা করেন ফিশার। ওই ম্যাচে ২-০ গোলে জয় পায় যুক্তরাষ্ট্র।

আর্জেন্টিনার জাতীয় দলের ম্যাচ তিনি পরিচালনা করেছেন মাত্র একবার। ২০২৪ সালের কোপা আমেরিকার আগে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে তাঁর পরিচালনায় ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই বছরই কোপা আমেরিকার শিরোপা জিতেছিল লিওনেল স্কালোনির দল।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ পরিচালনা করেছেন ড্রু ফিশার। এর মধ্যে একটি ম্যাচে ফ্রান্স ৩-০ গোলে ইরাককে এবং অন্য ম্যাচে ক্রোয়েশিয়া ২-১ গোলে ঘানাকে হারায়। সেই জয়ে ক্রোয়েশিয়া শেষ ষোলো নিশ্চিত করে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন