আফগানিস্তানে পাকিস্তানের বিমান-ড্রোন হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নিজেদের ভূখণ্ডে সাম্প্রতিক একাধিক আত্মঘাতী হামলার প্রেক্ষাপটে আফগানিস্তানের ভেতরে ঢুকে একযোগে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে হামলার বিষয়টি স্বীকার করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। খবর জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরাকে আফগান সূত্রগুলো জানায়, রোববার আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা ও নানগারহার প্রদেশে এই হামলা চালানো হয়। একই সঙ্গে পাকতিকা প্রদেশের একটি ধর্মীয় বিদ্যালয়েও ড্রোন হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, এসব হামলায় ‘সন্ত্রাসী শিবির ও আস্তানা’ লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলো পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি) ও তাদের সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতটি শিবিরে ‘নির্বাচিত অভিযান’ চালানো হয়েছে। সীমান্ত অঞ্চলে আইএস-এর একটি সহযোগী গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি নিরাপত্তা বহরে আত্মঘাতী বোমা হামলার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে বিমান ও ড্রোন হামলা চালায় পাকিস্তান। বান্নুর ওই হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা সদস্য নিহত হন।

এর আগে গত সোমবার বাজাউরের একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীদের সহায়তায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি দিয়ে আঘাত হানে। ওই ঘটনায় ১১ জন সৈনিক ও এক শিশু নিহত হন। পরে পাকিস্তান কর্তৃপক্ষ জানায়, হামলাকারী একজন আফগান নাগরিক ছিল। এছাড়া গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের তারলাই কালান এলাকায় খাদিজা তুল কুবরা মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত ও ১৭০ জন আহত হয়। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট বা আইএস।

পাকিস্তানের বক্তব্য, ইসলামাবাদ, বাজাউর ও বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তানভিত্তিক নেতৃত্বের নির্দেশে পরিচালিত হয়েছে—এমন ‘চূড়ান্ত প্রমাণ’ তাদের হাতে রয়েছে। পাকিস্তান বহুবার অভিযোগ করেছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের দেশে হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার ধারাবাহিকভাবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে পাকিস্তানের এই বিমান ও ড্রোন হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন। বৈঠকে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। আফগান সরকার এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের হামলা আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে এবং কাবুলের এটির জবাব দেওয়ার অধিকার রয়েছে। প্রতিশোধমূলক পদক্ষেপের সময় তালেবান নেতৃত্ব নির্ধারণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

জানা গেছে, আফগানিস্তানে চালানো সর্বশেষ এই অভিযানে পাকিস্তান এফ-১৬ ও জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ব্যবহার করেছে। আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে অভিযোগ করেন, পাকিস্তানের বিমানবাহিনী বেসামরিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যাতে অন্তত ডজনখানেক মানুষের প্রাণহানি হয়েছে।

উল্লেখ্য, গত বছর সীমান্ত এলাকায় বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ে আফগানিস্তান ও পাকিস্তান। সে সময় দুই পক্ষই বহু সেনা সদস্য হারায়। পরে সৌদি আরব, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ। তবে পাকিস্তানের সর্বশেষ হামলার মধ্য দিয়ে দুদেশের মধ্যে আবারও যুদ্ধের শঙ্কা জোরালো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক