আমি প্রশাসনকে সহযোগিতা করতে চাই : ফেরদাউস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বহমান বলেছেন, যারা সমাজে এই ঘৃণ্য কাজ করে তারা আমাদেরই সন্তান। তারা কোন না কোন ভুলেই এ পথে পা বাড়িয়েছে। আমার হাতে থাকা এই কাগজে মাদক ব্যবসায়ীদের তালিকা আছে। তাদের আগামি ২৪ ঘন্টার সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে তারা মসজিদের ইমাম, মুরব্বী, অভিবাবকদের সাথে নিয়ে যদি সুপথে ফিরে না আসে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। 

গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমি প্রশাসনকে সহযোগিতা করতে চাই। মাফক ব্যবসায়ী-চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবো। আমরা বিশ্বাস করি, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুললেই এই সমাজ থেকে অপরাধ দূর হবে। কোন দল তাদের কর্মীকে অপরাধ করার লাইসেন্স দেয়নি। 

বিবিসি বাংলায় তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেটা গভীর মনোযোগ দিয়ে শুনলে যে কোন মানুষের হৃদয়কে নাড়া দেবে। এমন কোন সেক্টর নেই যা নিয়ে তারেক রহমান বলেননি। তিনি মসজিদ, মাদ্রাসা, আলেমদের কথাও তুলে ধরেছেন। তার বক্তব্যেই স্পষ্ট তিনি আগামি দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এবং সুন্দর বাংলাদেশ বিনির্মান করতে চান। আমরাও তারেক রহমানকে সহযোগিতা করে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। 

এ সময় উপস্থিত ছিলেন হাজী মজিবুর রহমান, সাত্তার মোল্লা, আওলাদ হোসেন, সাদেক, মোখলেসুর রহমান, ইসমাঈল, সালাউদ্দিন, জয়নাল আবেদীন, হাশেম, ইমাম, মুফতি যুবায়ের বিন রফিক কাসেমী, মুফতি সাজ্জাদ, মুফতি সালাউদ্দিন প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি