আমেরিকাকে বয়কট, বিশ্বকাপ নয়: ইরান ফুটবলপ্রধান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই ইরান জাতীয় ফুটবল দলের। তবে যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলতে তারা অনাগ্রহী, এ অবস্থানেই অনড় রয়েছে দেশটি।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সাফ স্পষ্ট করে জানিয়েছেন, 'আমরা আমেরিকাকে বয়কট করবো, কিন্তু বিশ্বকাপকে নয়।'

আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং এতে দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, ইরান বিশ্বকাপে অংশ নিতে পারলেও নিজেদের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রে খেলা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ট্রাম্পের এই মন্তব্যের পরই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ইরান ফুটবল ফেডারেশন।

জানা গেছে, ইতোমধ্যে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান, যাতে তাদের নির্ধারিত ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে আয়োজন করা হয়।

অন্যদিকে, বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি থামিয়ে রাখেনি ইরান দল। বর্তমানে তুরস্কে অনুশীলন ক্যাম্প করছে তারা। সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি—২৭ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে এবং চার দিন পর কোস্টারিকার বিপক্ষে। আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য চার জাতির এই আমন্ত্রণমূলক টুর্নামেন্টটি মূলত জর্ডানে হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সেটি তুরস্কে সরিয়ে নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু