আমেরিকা হামলা চালালে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাবে ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

মধ্যপ্রাচ্যে জড়ো হওয়া মার্কিন বাহিনী যদি হামলা চালায়, তবে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার কাতারের গণমাধ্যম আল জাজিরাকে এ কথা জানান। তিনি বলেন, এসব হামলাকে যেসব দেশে ঘাঁটিগুলো অবস্থিত, সেসব দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে দেখা উচিত হবে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার পরদিন আরাগচি এসব মন্তব্য করেন। এর আগে ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই এই আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করে সংলাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেছিল।

গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় ব্যাপক বোমা হামলা চালানোর পর ওমানেই প্রথমবারের মতো তেহরান ও ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি এবং মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার।

আরাগচি জানান, পরবর্তী আলোচনার নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহের শুরুতেই আলোচনা হতে পারে। এ বিষয়ে আরাগচি বলেন, ওয়াশিংটন ও তেহরান উভয়ই বিশ্বাস করে, আলোচনা দ্রুত হওয়া উচিত।

এদিকে মধ্যপ্রাচ্যে ইরানের আশপাশে নৌ ও বিমান বহরসহ বড় ধরনের সামরিক সমাবেশ গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করেছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ না করলে আবারও হামলা চালানো হবে।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ পশ্চিমা শক্তিগুলোর সন্দেহ রয়েছে। তবে ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং পারমাণবিক বোমা তৈরির কোনো উদ্দেশ্য তাদের নেই।

রয়টার্স লিখেছে, ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ থাকা সত্ত্বেও উভয় পক্ষ কূটনীতি পুনরুজ্জীবনের ইঙ্গিত দিচ্ছে। তবে আরাগচি স্পষ্ট করে বলেছেন, পারমাণবিক বিষয় ছাড়া অন্য কোনো ইস্যুতে আলোচনা করতে ইরান রাজি নয়। তাঁর ভাষায়, যেকোনো সংলাপের জন্য হুমকি ও চাপ থেকে বিরত থাকা প্রয়োজন।

জুনে ইরানের ওপর ইসরায়েলের ১২ দিনের বোমা হামলা অভিযানের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় যুক্ত হয়। এরপর তেহরান জানায়, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রেখেছে। ওই সময় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কাতার এ ক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটন—উভয়ের সঙ্গেই সম্পর্ক বজায় রেখে চলেছে।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে এর পরিণতিও আগের মতোই হবে। তাঁর মতে, আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালানো সম্ভব নয়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তু হতে পারে। প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়, বরং সেসব দেশে থাকা মার্কিন ঘাঁটিতেই হামলা চালানো হবে বলে তিনি জানান।

ইরান আরও বলেছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতি চায়। পাশাপাশি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার টেবিলে তোলা হলে ইসরায়েলের সম্ভাব্য হামলার মুখে দেশটি নিরাপত্তাহীন হয়ে পড়বে বলেও তেহরানের আশঙ্কা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি