আমাকে কখনোই মাস্টারমাইন্ড বলেননি ড. ইউনূস: মাহফুজ আলম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে কখনোই ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেননি।

সম্প্রতি একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, ড. মুহাম্মদ ইউনূস তাকে নিয়ে দুটি বক্তব্য দিলেও কোথাও ‘মাস্টারমাইন্ড’ শব্দটি ব্যবহার করেননি। তার ভাষ্য অনুযায়ী, ‘মাস্টারমাইন্ড’ শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়।

তিনি বলেন, ড. ইউনূস তাকে পরিচয় করিয়ে দিতে ‘ব্রেইনস বিহাইন্ড’ শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন। পশ্চিমা রাজনৈতিক পরিসরে এ ধরনের শব্দচয়ন স্বাভাবিক হলেও বাংলাদেশে বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে তিনি মনে করেন।

মাহফুজ আলমের দাবি, সাবেক প্রেস সচিব শফিকুল আলমও তাকে নিয়ে কোনো বক্তব্যে ‘মাস্টারমাইন্ড’ শব্দটি ব্যবহার করেননি।

তিনি আরও বলেন, তাকে ঘিরে যেসব ব্যাখ্যা ও প্রচার তৈরি করা হয়েছে, সেগুলো রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। তার মতে, এসব ব্যাখ্যার সঙ্গে প্রকৃত বক্তব্যের মিল নেই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা