আমাদের প্রিয় মাতৃভূমি এক ক্রান্তিকাল অতিক্রম করছে : মাও. মঈনুউদ্দিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

পি আর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা জানিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর। ০৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সিনামন রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ নেতা মাওলানা মঈন উদ্দিন বলেন,নতুন করে স্বৈরাচার ও ফ্যাসিস্ট তৈরীর পথ বন্ধের জন্যই প্রয়োজন পি আর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায়
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মোঃ জামাল
হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিন সহ মহানরগী ও থানার বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সউদ আল মাসুদ।

প্রধান অতিথি বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ আরও বলেন,বর্তমানে আমাদের প্রিয় মাতৃভূমি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ছাত্র-গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর এদেশের মানুষ আশা করেছিল রাজনৈতিকভাবে স্থিতিশীল এক বৈষম্যমুক্ত বাংলাদেশের। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল চাঁদাবাজ, দুর্নীতিবাজমুক্ত ইনসাফের ভিত্তিতে গড়ে উঠা এক সুখী-সমৃদ্ধ বাংলাদেশের। জাতি আশা করেছিল সকল হানাহানি ও ভেদাভেদ ভুলে রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট সরকার কর্তৃক লুষ্ঠিত দেশকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলার কাজে ব্রতি হবে। কিন্তু জাতি হতাশ হয়ে দেখল দেশকে গড়ার পরিবর্তে আবার দ্বিধাবিভক্তির পথ বেছে নেয়া হলো। এ অবস্থা থেকে জাতিকে রক্ষা করতে হলে প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য এবং ভবিষ্যতে স্বৈরাচার ও ফ্যাসিস্ট তৈরীর পথ বন্দের জন্য প্রয়োজন পি আর পদ্ধতিতে আগামী নির্বাচন অনুষ্ঠান।

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি