আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশব্যাপী পুলিশের সতর্কতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। এ উপলক্ষে দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালনের চেষ্টা করলে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে মনে করছে পুলিশ। সম্ভাব্য এমন পরিস্থিতি মোকাবিলায় দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (গোপনীয়) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা পাঠানো হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে সমবেত হয়ে পতাকা উত্তোলন এবং ব্যানারসহ মিছিল বের করার চেষ্টা করতে পারেন। এ ধরনের কর্মকাণ্ডকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কর্মকাণ্ডে বাধা দিলে তাদের ওপরও হামলা বা আক্রমণের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ উপমহাপরিদর্শক এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অভিযান) পর্যায়ের কর্মকর্তাদের মাঠপর্যায়ে নজরদারি জোরদার এবং সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকায় আকস্মিক মিছিল ও প্রচারপত্র বিতরণের মাধ্যমে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন বলে পুলিশের পর্যবেক্ষণে উঠে এসেছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের একটি আকস্মিক মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। একই দিনে গণভবনের সামনেও দলটির সহযোগী সংগঠন যুবলীগ আকস্মিক মিছিল বের করে।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের কার্যক্রমের কারণে জননিরাপত্তা বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা এবং নজরদারি আরও বাড়ানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা