আলেম-ওলামাদের উদ্যোগে গান-বাজনা বন্ধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডহরগাওয়ে আলেম-ওলামা ও সমাজবাসীর উদ্যোগে গান-বাজনা, নৃত্য ও মাদক সেবনসহ সকল অপকর্ম বন্ধ ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলার ডহরগাও গ্রামের সমাজসেবক জামাল হোসেনের সভাপতিত্বে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- মুফতি নুরুল হক ডহরী, মুফতি ইমদাদুল্লাহ হাশেমী, মুফতি ইয়ার মুহাম্মদ, মাওলানা মাহবুব আলম, মোবারক হোসেন, জাকির হোসেন, ফরহাদ হোসেন, আব্দুল্লাহ, হাফেজ অলিউল্লাহ, এডভোকেট শাহাবুদ্দিন, আল মামুন, কাইয়ুম, খলিলুর রহমান, আমান উল্লাহ, নয়ন মেম্বার, জুলহাস, বাদল মাষ্টার, শহিদুল্লাহ, আঃ রহমান, কুদরত আলী, মুহাম্মদ আলী, হাজী জামাল, আক্কাস আলী, আতাবর, সৈকত আলী, চান মিয়া, জজ মিয়া, আবু সাঈদ, হাসু মিয়া সহ শতাধিক ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাও গ্রামের বাসিন্দা আব্দুল আলী ভুইয়া ১৯৯৭ সালের ২২ এপ্রিল মাদরাসা নির্মাণের জন্য ১৫ শতাংশ জমি ওয়াকফার মাধ্যমে দান করেন। মাদরাসার নামে দেয়া জমিটি পতিত পড়ে থাকার কারণে এলাকার বখাটে কিছু লোক ওই স্থানে গান-বাজনা ও অসামাজিক কাজকর্ম পরিচালনা করে আসছিল। বহুবার নিষেধ করার পরও অব্যাহত ছিল। পরে গত রবিবার বিকেলে গোলাকান্দাইল ইউনিয়নের দাওয়াত ও তাবলীগের কিছু আলেম-ওলামা ব্যক্তি গান-বাদ্য বন্ধে বাধা দেন। পরে ২ শতাধিক ব্যক্তির উপস্থিতিতে ওঠান বৈঠকের আয়োজন করেন। ওই বৈঠকে উপস্থিত লোকজন ডহরগাও এলাকায় গান-বাদ্যসহ সকল অপকর্ম বন্ধের সিদ্ধান্ত নেন। সেই সাথে ওয়াকফাকৃত জমিতে মাদরাসা নির্মাণের সিদ্ধান্ত দেয়া হয়। তাছাড়া কোনো ব্যক্তি ডহরগাও এলাকায় গান-বাদ্যের আয়োজন ও মাদক সেবন করলে তাদের পিটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ারও ঘোষণা দেয়া হয়। বিষয়টি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি