আখাউড়ায় তিন শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুরে অবস্থিত শাহ পীর কল্লা শহীদ (রহ.) দাখিল মাদ্রাসার তিন শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অবসরজনিত কারণে অফিস সহকারী বোরহান উদ্দিন খাদেম ও নৈশপ্রহরী মো. মোছা মিয়াকে এবং বাংলাদেশ রেলওয়েতে চাকরি পাওয়ায় শিক্ষক আব্দুর রাজ্জাক (শিমুল)কে সংবর্ধনা জানানো হয়। এ সময় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মুফতি কেফায়াতুল্লাহ মাহমুদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ পীর কল্লা শহীদ মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী হান্নান খাদেম।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার সহকারী সুপার সরোয়ারে আলম, শিক্ষক কাজী আবুল হাছান এবং মাওলানা মো. ওয়াসিম। এছাড়া শিক্ষক আমিরুল ইসলাম, আমিনুল ইসলাম, সেলিনা আক্তার, খালেদা আক্তার, লতিফা, সাবিকুন্নাহারসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রশংসা করে তাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানের শেষ দিকে আবেগঘন পরিবেশে বিদায়ী শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিনের কর্মস্থল ও সহকর্মীদের ছেড়ে যাওয়ার অনুভূতি প্রকাশ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা