আখাউড়ায় বিষ প্রয়োগে মুন্না হত্যা মামলার ৩ আসামী আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিষ প্রয়োগে ফয়সাল ভূঁইয়া মুন্না (২২) হত্যা মামলার এজাহারভূক্ত তিন আসামীকে কিশোরগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব-৯।

শনিবার (৯ মে) রাত দশটার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার টেকেরহাটি এলাকা তাদেরকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো: আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গাঙভাঙ্গা গ্রামের গোলাপ খাঁর ছেলে রুবেল (৩০) ও রাসেল (২০) এবং আখাউড়া পৌরশহরের দেবগ্রামের নাছির মিয়ার ছেলে সাগর (২৩)।

রোববার (১০ মে) বিকালে র‌্যাব-৯ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। এর আগে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মারধরে আহত ফয়সাল ভূইয়া মুন্না চিকিৎসাধীন অবস্থায় গত ১১ এপ্রিল ঢাকায় তিনি মৃত্যু বরণ করেন। ফয়সাল আখাউড়া মোগড়া ইউনিয়নের গাঙভাঙ্গা গ্রামের জহিরুল ইসলাম ভূইয়ার ছেলে।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সুবাদে গাঙভাঙ্গা গ্রামের সুমা আক্তারের সাথে ফয়সাল ভূইয়ার ভালো সম্পর্ক ছিল। সেই সুবাদে সুমা আক্তার ফয়সালের নিকট থেকে বিভিন্ন সময়ে প্রায় ২ লক্ষ টাকা ধার নেয়। তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় ফয়সাল পাওনা টাকা ফেরাত চাইলে সুমা আক্তার গত ৪ এপ্রিল ফয়সালকে তার বাড়িতে ডেকে নিয়ে সুমা আক্তার ও তার লোকজন মিলে ফয়সালকে কীটনাশক বিষ খাইয়ে দেয় এবং পরে বেদম মারধর করে রক্তাক্ত জখম করে। ফয়সালের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা দৌঁড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এতে আরও জানানো হয়, গত ১১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল ভূইয়া মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মৃতের পিতা জহিরুল ইসলাম বাদী হয়ে গত ১৩ এপ্রিল আখাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শনিবার রাতে কিশোরগঞ্জের টেকেরহাটি এলাকা থেকে তিন আসামীকে আটক করে। আটককৃতরেকে রোববার সকালে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আখাউড়া থানার ওসি (তদন্ত) তানভীর আহাম্মদ বলেন, 'ফয়সাল ভুঁইয়া মুন্না হত্যা মামলায় আটক আসামীদেরকে রোববার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।'

সদ্য সংবাদ/অমিত হাসান অপু

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি