আখাউড়ায় ৬ বছরে শেষ হয়নি সেতু নির্মাণ, হাজারো মানুষের দুর্ভোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে তিতাস নদীর ওপর নির্মাণাধীন একটি সেতুর কাজ ছয় বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময় পেরিয়ে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় নদীর দুই পাড়ের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। প্রতিদিন শত শত শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করছেন। সন্ধ্যার পর নৌকা চলাচল বন্ধ হয়ে গেলে কৃষ্ণনগরসহ আশপাশের কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২০ সালের অক্টোবরে এলজিইডির অধীনে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০৮ মিটার দীর্ঘ ও ৬ মিটার প্রশস্ত সেতুটি কৃষ্ণনগর ও বরিশল গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করবে। প্রায় ১৯ কোটি ২ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজের দায়িত্ব পায় মেসার্স হাসান এন্টারপ্রাইজ। ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো তা সম্পন্ন হয়নি। গত এক বছর ধরে নির্মাণকাজ পুরোপুরি বন্ধ রয়েছে। সেতুর মাঝখানে প্রায় ৪০ মিটার দৈর্ঘ্যের একটি স্প্যান নির্মাণ, দুই পাশের সংযোগ সড়ক এবং ওপরের অংশের কিছু কাজ এখনো বাকি।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, কৃষ্ণনগর গ্রামে প্রায় এক হাজার মানুষের বসবাস। সেতুর কাজ শেষ না হওয়ায় প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি জানান তিনি।

স্কুলছাত্রী ফাহমিদা সুলতানা বলেন, তাদের গ্রামে কোনো বিদ্যালয় নেই। পাশের গ্রামের স্কুলে যেতে প্রতিদিন নৌকায় নদী পার হতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেতু নির্মিত হলে শিক্ষার্থীদের চলাচল অনেক সহজ হবে।

স্থানীয় বাসিন্দা রুক্কু মিয়া বলেন, সেতুটি নির্মিত হলে হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। দীর্ঘ প্রতীক্ষার মধ্যেই গ্রামের অনেক প্রবীণ মানুষ মৃত্যুবরণ করেছেন।

আহমেদ হোসেন জানান, প্রতিদিন সন্ধ্যা ৭টার পর নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। ফলে জরুরি প্রয়োজনে কোথাও যাওয়া সম্ভব হয় না। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে।

বরিশল গ্রামের কাউছার মিয়া বলেন, সেতু না থাকায় কৃষিকাজ, ধান কাটা এবং কৃষিপণ্য পরিবহনে ব্যাপক সমস্যা হচ্ছে। কাজের দীর্ঘসূত্রতার জন্য তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করেন।

এ বিষয়ে ঠিকাদার খাইরুল হাসান বলেন, ভূমি অধিগ্রহণসংক্রান্ত কিছু জটিলতার কারণে কাজ বিলম্বিত হয়েছে। তবে দ্রুতই পুনরায় নির্মাণকাজ শুরু করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। বিষয়টি বিস্তারিত জেনে ঠিকাদারের সঙ্গে বৈঠক করবেন এবং কীভাবে দ্রুত সেতুর কাজ শেষ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা