আইনজীবীদের আস্থাভাজন হয়ে নির্বাচনে দায়িত্ব পালন করেবন বারী ভুঁইয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

 

আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন জেলার প্রবীণ আইনজীবী ও সুপরিচিত রাজনীতিবিদ অ্যাডভোকেট এড. আব্দুল বারী ভুঁইয়া। শত্রু-মিত্র, দলমত নির্বিশেষে আইনজীবীদের আস্থাভাজন হয়ে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের দায়িত্বে একজন নিরপেক্ষ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রয়োজন ছিল। দীর্ঘ আইনজীবী জীবন ও রাজনৈতিক অঙ্গনে সৎ, ন্যায়পরায়ণ ও নিষ্ঠাবান হিসেবে পরিচিত হওয়ায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট এড. আব্দুল বারী ভুঁইয়ারওপর আস্থা রাখেন সবাই।

স্থানীয় আইনজীবী ও সহকর্মীরা জানান, তিনি সর্বদা সবার সাথে আন্তরিকভাবে মিশেছেন এবং পেশাগত জীবনে কখনো পক্ষপাতিত্বের পরিচয় দেননি। ফলে সমিতির নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আইনজীবীরা।

অ্যাডভোকেট এড. আব্দুল বারী ভুঁইয়ার পরিবার থেকেও মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে। তাঁর সন্তানরা জানিয়েছেন—“দীর্ঘ কর্মজীবন ও রাজনৈতিক জীবনে আমাদের বাবা সচ্ছতা ও সততার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সন্তান হিসেবে আমাদের জন্য গর্বের। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন বাবাকে সবার বিশ্বাসের মর্যাদা রক্ষা করার শক্তি দান করেন।”

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থানীয় আইনজীবী মহলে বিশেষ গুরুত্ব বহন করে। এই নির্বাচনের মাধ্যমে সমিতির নতুন নেতৃত্ব নির্ধারিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট এড. আব্দুল বারী ভুঁইয়া দায়িত্ব পালন করায় আইনজীবী মহলে স্বস্তি ও সন্তোষের সঞ্চার হয়েছে।

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি