আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় ঐতিহাসিক ভাষণ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, 'মার্টিন লুথার কিং বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। তেমনি আমিও বলছি, আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি।'

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় উপস্থিত লাখ লাখ কর্মী ও জনতার উদ্দেশ্যে তারেক রহমান বলেন, 'দেশের মানুষের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের জন্য তার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। ইনশাআল্লাহ সম্মিলিত প্রচেষ্টায় এ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।'

গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তুলে ধরে তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ আজ তাদের হারানো স্বাধীনতা ও কথা বলার অধিকার ফিরে পেতে চায়।'
 
১৯৭১ সালের মতোই ২০২৪ সালেও ছাত্র-জনতাসহ সর্বশ্রেণির মানুষ দেশের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, 'আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়বো।'

অনুষ্ঠানের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'প্রায় দেড় যুগ ধরে দূর থেকেই তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই বিএনপি গণতন্ত্র উত্তরণের কঠিন পথ অতিক্রম করেছে।'

সকাল থেকেই রাজধানী ও আশপাশের জেলা থেকে আগত লাখো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত হয়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মঞ্চে ওঠার পর তারেক রহমান হাত নেড়ে জনতাকে শুভেচ্ছা জানান।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি-২০২’ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। পরে কড়া নিরাপত্তায় বুলেটপ্রুফ বাসে করে বিপুল সংখ্যক নেতাকর্মীর ভালোবাসা ও অভিবাদনের মধ্য দিয়ে তিনি গণসংবর্ধনার মঞ্চে পৌঁছান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা