আড়াইহাজারে ফসলি জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামে ফসলি জমিতে বালু ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ জন্য তিনি কৌশলে একের পর এক কৃষিজমি দখল করছেন বলে অভিযোগ উঠেছে। আর জমি ভরাটের জন্য অপরিকল্পিতভাবে বালু ও মাটি তোলায় বিস্তীর্ণ এলাকায় ভাঙন শুরু হয়েছে। উচ্ছেদ আতঙ্কে রয়েছে আশেপাশের দরিদ্র পরিবার।

যুবলীগের ওই নেতার নাম আবু কালাম। তিনি ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ছিলেন। তার সাথে রয়েছে স্থানীয় কিছু আওয়ামী নেতাকর্মী।

সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই আবু কালাম তার দলবলসহ রূপচাঁন মিয়ার বাড়িতে গিয়ে হুমকি দেন যে, তারা উক্ত জমিতে বালু ভরাট করার  সিদ্ধান্ত নিয়েছেন এবং জমি প্রস্তুত না রাখলে পরিনাম ভালো হবে না। রুপচান মিয়া ভয়ে তাৎক্ষণিকভাবে কোন প্রতিবাদ না করতে পারলেও লোক মারফত তাদেরকে অনুরোধ করেন তারা যেন জমিতে এ কাজ না করে। কিন্তু তার সেই অনুরোধকে  উপেক্ষা করে  ৯ জুলাই সকাল থেকে উক্ত জমিতে জোড়পূর্বক বালু ফেলার কার্যক্রম শুরু করে তারা। এ ঘটনা সাথে আবু কালাম ছাড়াও আরও জড়িত রয়েছেন স্থানীয় আওয়ামী নেতা মোতা, ফুল মিয়া, সিদ্দিক, হানুসহ আরও কয়েকজন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

খালিয়ারচর গ্রামটি মূলত আওয়ামী লীগ অধ্যুষিত একটি এলাকা হলেও গত ৫ আগস্টের পর সারা দেশে যখন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত তখন আবু কালাম এর নেতৃত্বে এলাকায় ভয়ভীতি মারধর ও জমি দখলসহ নানা অপরাধমূলক কাজ চলমান রয়েছে।

বর্তমানে উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার রূপচান মিয়া প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি