আড়াইহাজারে ছিনতাইকারীর হামলায় আহত নৈশ প্রহরীর মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারীদের হামলার শিকার হওয়া সোহাগ (৪২) নামে এক শ্রমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরার পথে বুধবার রাতে  মারা গেছেন।

এর আগে গত মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৩ টায় উপজেলার আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটেছে।

নিহত সোহাগ ভোলা জেলার দৌলতপুর থানার চর খলিফা গ্রামের মোঃ কাসেমের ছেলে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানা যায়, সোহাগ শিবপুর এলাকায় কনস্ট্রাকশনের মালামাল পাহাড়া দেওয়ার জন্য রাত্রিকালীর ডিউটি করছিল। এ সময় কয়েকজন ছিনতাইকারী মালামাল ছিনতাইয়ের জন্য তাকে মারধর করে আহত করে ফেলে আনুমানিক ৪ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

পরে ভোর ৬ টায় এলাকাবাসীসহ সহকর্মী শ্রমিকারা  তাকে দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং তার পরিবারের লোকজনকে খবর দেয়।

অবস্থা খারাপ হলে তাকে  উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে নিয়ে তাকে চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার নিজ বাড়ি ভোলার উদ্দেশ্যে রওনা দিলে চাঁদপুর লঞ্চে বুধবার রাতে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি