আদাবরে ওসি ও এসআইকে কোপালেন ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
রাজধানীর আদাবরে ‘কব্জি কাটা’ নামে পরিচিত ছিনতাইকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চাপাতির কোপে আহত হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) তরুণ।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ওই চক্রের আস্তানায় পুলিশ অভিযান চালালে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে রুবেল ও আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে তাদেরসহ কাশেম ও মো. জয় নামে আরও দুইজনকে আটক করা হয়।

আহত ওসি জাহিদুল ইসলাম জানান, সকালে আদাবরে চাপাতির ভয় দেখিয়ে একটি দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর সূত্র ধরে দুপুরে ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তিনি ও এসআই তরুণ আহত হন।

এর আগে একই দিন সকালে আদাবরের ৭ নম্বর সড়কে একটি বিকাশের দোকানে হামলা চালিয়ে তিন লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যরা। সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি