আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কওমী ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে।

এসময় হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসেনের সভাপতিত্ব ও কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা মাওলানা মোজাহিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক কমিটির সদস্য মাওলানা রিয়াজুল করিম রিফাত, সদস্য মাওলানা মুইনুদ্দিন, সদস্য মাওলানা হাবিবুল্লাহ মাদানী, সদস্য মাওলানা খায়রুজ্জামান, সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত, সদস্য মাওলানা জাকারিয়া প্রমুখ।

বক্তারা বলেন, 'ধর্ম নিয়ে কটাক্ষ বা অবমাননাকর মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া একটি গুরুতর দন্ডনীয় অপরাধ। সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও উসকানি সৃষ্টি করতে পারে এমন বক্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে কেউ যেন পার পেয়ে না যায়। এজন্য সরকারের উচিত অভিযোগটির তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা।'

তারা আরও বলেন, 'অতীতেও বিভিন্ন সময়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা ধর্মীয় মূল্যবোধকে হেয় করার প্রবণতা লক্ষ্য করা গেছে। এ ধরনের বক্তব্য কখনো কখনো রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহার হতে পারে। যার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হয়। তাই এ ঘটনা শুধু ধর্মীয় নয়, রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্ব সহকারে বিবেচনার দাবি রাখে।'

সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা