আবু সাঈদ হত্যা মামলা: সম্পৃক্ত ছিলেন বেরোবির সাবেক ভিসি!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়টির তৎকালীন উপাচার্য (ভিসি) মো. হাসিবুর রশীদের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে মামলার তদন্তে।

সোমবার (২৯ ডিসেম্বর) ট্রাইব্যুনালে মামলার তৃতীয় দিনের সাক্ষ্য দেন তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন।

জবানবন্দিতে তিনি বলেন, 'কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেন তৎকালীন ভিসি হাসিবুর রশীদ। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকলেও তিনি আসামিদের বেআইনি কার্যক্রম বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেননি।'

জবানবন্দিতে আরও বলা হয়, ওই সময় রংপুরের তৎকালীন কমিশনার মো. মনিরুজ্জামান ছাত্র-জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।

এ মামলায় বর্তমানে ছয় আসামি গ্রেফতার রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরিফুল ইসলাম।

তদন্ত কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সত্ত্বেও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম অন্য আসামিদের বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে কোনো উদ্যোগ নেননি। বরং আবু সাঈদকে হত্যা এবং অন্যদের গুরুতর জখম করার ঘটনায় তিনি উসকানি ও সহযোগিতা করেছেন।

জবানবন্দিতে আরও উঠে আসে, রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া আবু সাঈদ হত্যায় উসকানি ও প্রত্যক্ষ সহযোগিতা করেন। পাশাপাশি গত বছরের ১১ জুলাই তিনি আবু সাঈদকে থাপ্পড় মারেন বলেও তদন্তে উল্লেখ করা হয়।

তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিনের ভাষ্য অনুযায়ী, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় গুলি করে আবু সাঈদকে হত্যা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু