আ. লীগের সন্ত্রাসীদের জামিনের দায় বিচারপতিদের: আইন উপদেষ্টা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হওয়ার দায় বিচারপতিদের বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, 'এ ক্ষেত্রে প্রধান বিচারপতির দায়িত্ব ছিল সংশ্লিষ্ট বিচারপতিদের অপসারণ করা। অতীতে আওয়ামী লীগ আমলে প্রধান বিচারপতিদের ভূমিকা নিয়ে সমালোচনা করা হয়েছে, অথচ এখন সেই প্রশ্ন তোলা হচ্ছে না।'

হাইকোর্টে আসামিদের জামিন দেওয়ার ঘটনায় আইন উপদেষ্টাকে দায়ী করা হচ্ছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, 'তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিলের সময় তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক কি আইনমন্ত্রীকে দায়ী করেছিলেন? কিংবা বিচারপতি শামসুদ্দিন মানিকের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য কি তখন আইনমন্ত্রীকে দায়ী করা হয়েছিল? তাহলে এখন এমন বিষয়গুলোর জন্য আইনমন্ত্রীকে দোষারোপ করা হচ্ছে কেন, যেগুলোর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই এবং যেখানে তার কিছু করারও সুযোগ নেই?'

আইন উপদেষ্টাকে দোষারোপের পেছনে দুটি কারণ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 'প্রথমত, এতে ভিউ বাড়ে, ব্যবসা ভালো হয়, মনিটাইজেশন হয়। আসিফ নজরুল নামে একটু গালি দিলে কিছু টাকা আসে। দ্বিতীয়ত, এর পেছনে একটি বিশেষ রাজনৈতিক এজেন্ডা কাজ করছে। আমাকে দুর্বল করতে পারলে সেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয়।'

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের অন্তত তিন থেকে চারজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছিলেন। কারণ হিসেবে তিনি বলেন, অন্যায় আক্রমণ, অবিরাম সমালোচনা, অশ্লীল ও অশ্রাব্য গালাগালি এবং প্রাণনাশের আশঙ্কার মধ্যে জীবনযাপন অত্যন্ত কষ্টকর।

তবে প্রধান উপদেষ্টার অবস্থান তুলে ধরে আসিফ নজরুল বলেন, 'প্রধান উপদেষ্টা সবাইকে বলেছেন, এটি একটি দল। একজন পদত্যাগ করলে অন্যদের মনোবল ভেঙে পড়বে, নতুন করে পদত্যাগের দাবি উঠবে এবং তখন কাজ করা সম্ভব হবে না। তাই সব প্রতিকূলতার মধ্যেও কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

শেষে তিনি বলেন, 'যতদিন তিনি বাংলাদেশে থাকবেন, ততদিন সব প্রশ্নের উত্তর দেবেন এবং দায়িত্ব পালন করে যাবেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি