৯ মাস গোপন ছিল হ্যাকিং তথ্য, কর্তৃপক্ষের খামখেয়ালিতে ঝুঁকিতে স্বপ্নের ৪০ লাখ গ্রাহক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
দেশের অন্যতম চেইন সুপারশপ স্বপ্ন। বিগত সময়ে নানা অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠানটি এবার গ্রাহকদের তথ্য ফাঁস ঠেকাতেও ব্যর্থ হয়েছে। স্বপ্ন সুপারশপ কর্তৃপক্ষের খামখেয়ালি ও উদাসীনতায় মারাত্মক ঝুঁকিতে পড়েছেন এর ৪০ লাখ গ্রাহক। ৯ মাসের বেশি সময় আগে হ্যাকাররা তথ্য হ্যাক করলেও গ্রাহকদের কোনো আগাম সতর্কবার্তা দেয়নি প্রতিষ্ঠানটি। ফলে স্বপ্নের কত গ্রাহক কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

আব্দুল হাকিম বাংলাদেশের একটি করপোরেট প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত। ২০২৫ সালের নভেম্বর মাসে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৭ হাজার টাকা উত্তোলন করে হ্যাকাররা। এ বিষয়ে ব্যাংকে জানালে কর্তৃপক্ষ বিষয়টি দেখবে বলে জানায়। এদিকে আব্দুল হাকিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির সূত্র ধরে পুলিশ জানায়, একটি প্রতারক চক্র তার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করেছে। আব্দুল হাকিম স্বপ্নের নিয়মিত গ্রাহক। একই মোবাইল নম্বর ও তথ্য ব্যবহার করে তিনি স্বপ্ন এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন।

সম্প্রতি জানা গেছে, স্বপ্ন সুপারশপের নিবন্ধিত ৪০ লাখ গ্রাহকের তথ্য হ্যাক করেছে একটি হ্যাকার গ্রুপ। কর্তৃপক্ষের দাবি, গত বছরের মাঝামাঝিতে হ্যাকার গ্রুপটি স্বপ্নের ডেটা হ্যাক করে এবং এর বিনিময়ে ১৫ লাখ ডলার দাবি করে। স্বপ্ন কর্তৃপক্ষ দাবি করা অর্থ না দেওয়ায় হ্যাকার গ্রুপটি তথ্য ফাঁস করে দেয়। যদিও এ বিষয়ে কোনো সাধারণ ডায়েরি বা মামলা করেনি স্বপ্ন। তথ্য ফাঁসের পর রাজধানীর একটি থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্বপ্নের ফাঁস হওয়া ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করা হয়েছে কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন আব্দুল হাকিম। তিনি  বলেন, ‘স্বপ্ন কর্তৃপক্ষের এমন শিশুসুলভ কাজের জন্য আমি হতাশ। তথ্য হ্যাক হওয়া এখনকার সময়ে বড় কোনো ঘটনা নয়। কিন্তু যদি জানা যায় যে তথ্য হ্যাক হয়েছে, তাহলে আগাম ব্যবস্থা গ্রহণ করা যায়। অথচ স্বপ্ন কর্তৃপক্ষ আমাদের কোনো সতর্কবার্তা দেয়নি। আমি নিশ্চিত নই, স্বপ্নের তথ্য ব্যবহার করেই আমার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করা হয়েছে কি না।’

দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন স্বপ্ন সুপারশপ সাম্প্রতিক সময়ে নানা অভিযোগ ও বিতর্কে আবারও আলোচনায় এসেছে। সর্বশেষ গ্রাহক তথ্য ফাঁসের ঘটনায় উদ্বেগ বাড়ার পাশাপাশি অতীতের বিভিন্ন অনিয়মও নতুন করে সামনে আসছে। এর আগেও বিভিন্ন সময় মোবাইল কোর্ট অভিযানে স্বপ্নের কিছু শাখায় মেয়াদোত্তীর্ণ ও নষ্ট পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব ঘটনায় জরিমানাও করা হয়। খাদ্য নিরাপত্তা ও সংরক্ষণ ব্যবস্থাপনা নিয়েও আগেও প্রশ্ন উঠেছিল স্বপ্নের বিরুদ্ধে।

এছাড়া কিছু ক্ষেত্রে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা হয়েছে স্বপ্নের বিভিন্ন শাখায়। পাশাপাশি ওজনে কম দেওয়ার ঘটনাও সামনে এসেছে। বিভিন্ন সময় ক্রেতারা অভিযোগ করেছেন, তাদের বিলের সঙ্গে অতিরিক্ত পণ্য যুক্ত করে বেশি টাকা নেওয়া হয়েছে। পরে ভুল স্বীকার করে টাকা ফেরত দেওয়া হলেও এতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এদিকে পণ্যের মেয়াদসংক্রান্ত তথ্য সঠিকভাবে প্রদর্শন না করা বা লেবেলিংয়ে অসঙ্গতির অভিযোগও রয়েছে স্বপ্নের বিরুদ্ধে। এছাড়া কিছু ক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের বিষয়টিও উঠে এসেছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বলেন, ‘কোনো কোম্পানি গ্রাহকের তথ্য নিলে সেই তথ্যের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কোম্পানির। তথ্য হ্যাক হলে দায় কোম্পানিরই। স্বপ্ন কর্তৃপক্ষ এই হ্যাকিংয়ের দায় কোনোভাবেই এড়াতে পারে না। স্বপ্ন এখন বলছে, তাদের সাইবার সিকিউরিটি উন্নত করা হয়েছে। কিন্তু এগুলো আগে কেন করা হয়নি, সেই প্রশ্ন থেকেই যায়।’

তিনি আরও বলেন, ‘এই হ্যাকিংয়ের পেছনে স্বপ্নের কোনো কর্মকর্তা বা কর্মী জড়িত রয়েছে কি না তা অনুসন্ধান করতে হবে। এ ব্যাপারে গ্রাহকরা সাইবার সুরক্ষা অধ্যাদেশের ১৮ ও ১৯ ধারায় শাস্তির জন্য এবং ৩০ ধারায় ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারবেন।’

তবে স্বপ্ন কর্তৃপক্ষ গ্রাহকের তথ্য ফাঁসের বিষয়টিকে গুরুতর বলতে নারাজ। তাদের দাবি, হ্যাকাররা সীমিত কিছু তথ্য ফাঁস করতে পেরেছে।

স্বপ্নের হেড অব লিড মার্কেটিং মাহাদী ফয়সাল বলেন, ‘আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত। তথ্য হ্যাকের বিষয়টি আমরা আগে জানলেও, কী হ্যাক হয়েছে তা নির্দিষ্টভাবে জানা ছিল না। আগাম মামলা করলে গ্রাহকরা আতঙ্কিত হতে পারতেন। এই ঘটনার পর আমরা আমাদের সাইবার সিকিউরিটি উন্নত করেছি। এখনকার নিরাপত্তা ভেঙে কোনো হ্যাকার গ্রুপ হ্যাক করতে পারবে না। এছাড়া গ্রাহকদের সাধারণ তথ্য হ্যাক হলেও কার্ড বা অ্যাকাউন্টসংক্রান্ত কোনো তথ্য হ্যাক হয়নি—এ বিষয়ে আমরা নিশ্চিত।’ সূত্র: এনপিবি নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার