তিনি বলেন, 'আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন আদায় করতেই হবে।'
বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি ক্রয় করা নিয়ে প্রশ্ন করা হলে রাশেদ খাঁন পাল্টা প্রশ্ন করেন, 'এখন তারেক রহমানের কি নিরাপত্তা লাগবে না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে, একইভাবে তারেক রহমান যদি কোনো ক্ষতির শিকার হন, তবে এতে বাংলাদেশ নিয়ে বিদেশি ষড়যন্ত্র সফল হতে পারে। সুতরাং, তার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং এতে কোনো অন্যায় নেই।'
তিনি বলেন, 'গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সব দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। আমি প্রশাসনকে সবসময় অবহিত করি। যদি আমার নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে এর দায়ভার সরকারের ওপরই বর্তায়।'