৪৫ বছর বয়সে জিপিএ ৪.৬২ পেয়ে এসএসসিতে উৎকীর্ণ কাঠমিস্ত্রি নাসিমুল

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ আগস্ট, ২০২৬ ০৪:০৬:০০
ছবি: সংগৃহীত

জীবনের নানা বাধা ও বাস্তবতাকে হার মানিয়ে ৪৫ বছর বয়সে এসএসসি পাস করেছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কাঠমিস্ত্রি মো. নাসিমুল হক। চলতি বছর রাজশাহী কমার্স কলেজ (ভোকেশনাল) থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি পেয়েছেন জিপিএ-৪.৬২।

নাসিমুল হক ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের তিলোকী গ্রামের বাসিন্দা। পেশায় কাঠমিস্ত্রি হওয়ার পাশাপাশি তিনি ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তার সাফল্যের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আনন্দের সৃষ্টি হয়। সহকর্মী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে অভিনন্দন জানান।

নাসিমুল হক জানান, সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে ২০০২ সালে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘদিন কাঠের কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। তবে পড়াশোনার প্রতি আগ্রহ কখনো কমেনি। কঠোর পরিশ্রমের পাশাপাশি নিজের স্বপ্ন পূরণে আবারও বই হাতে তুলে নেন তিনি।

তিনি বলেন, “আমার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে এবং নিজেও শিক্ষিত হওয়ার স্বপ্ন থেকে এই বয়সে আবার পড়াশোনা শুরু করি। ইচ্ছা থাকলে যেকোনো বয়সেই সফল হওয়া সম্ভব।”

নাসিমুল আরও জানান, ভবিষ্যতেও তিনি পড়াশোনা চালিয়ে যেতে চান।

তার এই সাফল্যে গর্বিত স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, সারাদিনের কঠোর পরিশ্রমের পর ৪৫ বছর বয়সে এমন ফলাফল অর্জন সত্যিই অনুপ্রেরণার।

ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী বলেন, “সংসার ও পেশার দায়িত্ব পালন করেও এই বয়সে এমন ভালো ফল করা সম্ভব নাসিমুল হক তার অনন্য উদাহরণ।”

নাসিমুল হকের এই অর্জন প্রমাণ করে, বয়স নয়-সফলতার জন্য প্রয়োজন অদম্য ইচ্ছা ও পরিশ্রম।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল