২৫ হাজার নারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মী হারাবে আফগানিস্তান: ইউনিসেফ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
আফগানিস্তানে তালেবানের আরোপিত নারীশিক্ষা ও কর্মসংস্থানে নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে ২৫ হাজারের বেশি নারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মী হারানোর আশঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ।

সোমবার (২৮ এপ্রিল) প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তালেবান সরকারিভাবে অধিকাংশ খাতে নারীদের নিয়োগ সীমিত করেছে এবং মেয়েদের শিক্ষার সুযোগ ১২ বছর বয়স পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব নিষেধাজ্ঞার প্রভাব ইতোমধ্যে পড়েছে প্রায় ১০ লাখ নারীর ওপর। পরিস্থিতির উন্নতি না হলে ২০৩০ সালের মধ্যে ক্ষতিগ্রস্তের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় দ্রুত এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

তথ্য বলছে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নারী কর্মীর সংখ্যা দ্রুত কমছে। ২০৩০ সালের মধ্যে প্রায় ২০ হাজার নারী শিক্ষক এবং ৫ হাজার ৪০০ স্বাস্থ্যকর্মী হারানোর ঝুঁকি রয়েছে, যা ২০২১ সালের তুলনায় প্রায় ২৫ শতাংশ হ্রাস। এছাড়া ২০৩৫ সালের মধ্যে আরও ৯ হাজার ৬০০ স্বাস্থ্যকর্মী কমে যেতে পারে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, শিক্ষক, নার্স, চিকিৎসক ও সমাজকর্মী ছাড়া একটি দেশের মৌলিক সেবা ব্যবস্থা টিকিয়ে রাখা সম্ভব নয়। মেয়েদের শিক্ষার সুযোগ সীমিত হলে আফগানিস্তান গুরুত্বপূর্ণ এই মানবসম্পদ হারাবে।

প্রতিবেদনে আরও বলা হয়, নারী রোগীদের চিকিৎসায় নারী স্বাস্থ্যকর্মী অপরিহার্য। একইভাবে ছাত্রীদের জন্য নারী শিক্ষকের উপস্থিতি বিশেষ গুরুত্বপূর্ণ।

এ সংকটের প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়তে পারে। বছরে অন্তত ৫৩০ কোটি আফগানি বা প্রায় ৮ কোটি ৪০ লাখ ডলারের সমপরিমাণ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ২০২১ সালে পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই তালিবান নারীদের ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপ করে আসছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর