যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্লেষণ করেছি: আসিফ মাহমুদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে নিজেদের বিশ্লেষণের পাশাপাশি মার্কিন প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২২ জুলাই) দুপুরে এনসিপির কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে এনসিপি নিজস্বভাবে পর্যালোচনা করেছে। যেসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন ছিল, সেগুলো মার্কিন প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যাখ্যাও পাওয়া গেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড অ্যাগ্রিমেন্ট হওয়ার আগে এনসিপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। এত বড় একটি জাতীয় সিদ্ধান্তের আগে এনসিপির মতো গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মনে করে দলটি।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে এনসিপির মুখপাত্র বলেন, এটি তাদের জন্য ‘নন-নেগোশিয়েবল’। সংসদের ভেতরে ও বাইরে এ বিষয়ে তাদের কর্মসূচি চলমান রয়েছে।

তিনি জানান, মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন করার কথা জানিয়েছেন। তবে কীভাবে এসব সংস্কার বাস্তবায়ন হবে, সেই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে যুক্তরাষ্ট্র মনে করে।

আসিফ মাহমুদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অংশ থাকার সময় এই বাণিজ্য চুক্তি হয়নি। তিনি পদত্যাগের প্রায় দুই মাস পর চুক্তিটি সম্পন্ন হয়। ফলে সরকারের ভেতর থেকে বিষয়টি জানার সুযোগও তার ছিল না।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বাণিজ্য চুক্তি নিয়ে নানা ধরনের তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছানো প্রয়োজন। এ বিষয়ে সরকার ও মার্কিন দূতাবাসের আরও কার্যকর যোগাযোগ থাকা দরকার।

এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি