যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, যুদ্ধ বন্ধে দিলো ৫ শর্ত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
চার সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র-এর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে, তা কেবল ইরানের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছে তেহরান।

বুধবার ইরানের এক জ্যেষ্ঠ রাজনৈতিক-নিরাপত্তা কর্মকর্তা প্রেস টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানান। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করার সুযোগ দেবে না ইরান।

তিনি আরও বলেন, “ইরান যখন মনে করবে এবং তার শর্তগুলো পূরণ হবে, তখনই যুদ্ধ শেষ হবে।” দাবি আদায় না হওয়া পর্যন্ত শত্রুপক্ষের ওপর ‘চরম আঘাত’ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

ইরানি ওই কর্মকর্তা জানান, ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনার চেষ্টা করছে। তবে তেহরানের মতে এসব প্রস্তাব ‘অযৌক্তিক’ এবং যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান আড়াল করার কৌশল। ২০২৫ সালের বসন্ত ও শীতকালে অনুষ্ঠিত দুই দফা আলোচনাকেও তিনি মার্কিন ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ওই সময়ও যুক্তরাষ্ট্রের আলোচনার সদিচ্ছা ছিল না এবং পরবর্তীতে ইরানের ওপর সামরিক আগ্রাসন চালানো হয়। একটি আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে আসা সর্বশেষ প্রস্তাবকে ইরান উত্তেজনা বাড়ানোর কৌশল হিসেবে দেখছে।

ইরান যুদ্ধবিরতির জন্য পাঁচটি শর্ত দিয়েছে—
  • শত্রুপক্ষকে ‘আগ্রাসন ও গুপ্তহত্যা’ পুরোপুরি বন্ধ করতে হবে
  • ভবিষ্যতে ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে
  • যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য নির্দিষ্ট ক্ষতিপূরণ দিতে হবে
  • অঞ্চলের সব ফ্রন্টে যুদ্ধের সমাপ্তি ঘটাতে হবে
  • হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে হবে

কর্মকর্তা জানান, গত ২৮ ফেব্রুয়ারি নতুন করে হামলা শুরুর আগে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় তেহরানের উত্থাপিত দাবির সঙ্গে এসব শর্ত যুক্ত হবে। সব শর্ত মেনে নেওয়া হলেই কেবল যুদ্ধবিরতি সম্ভব বলে মধ্যস্থতাকারীদের জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ইরান সিদ্ধান্ত নিলেই যুদ্ধের সমাপ্তি ঘটবে—ট্রাম্প চাইলে নয়।

গত ২৮ ফেব্রুয়ারি পরোক্ষ পারমাণবিক আলোচনা চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনিসহ শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তাদের হত্যাকাণ্ডের মাধ্যমে এই সংঘাত শুরু হয় বলে দাবি করেছে তেহরান।

এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত অঞ্চলজুড়ে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় প্রায় ৮০ দফা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরান।

সূত্র: প্রেস টিভি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই