যুক্তরাষ্ট্র থেকে স্বপ্নর গ্রাহকদের তথ্য হ্যাক, ১৫ লাখ ডলার দাবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
দেশের জনপ্রিয় সুপারশপ চেইন স্বপ্নর গ্রাহক ডেটাবেইস হ্যাকের অভিযোগ উঠেছে। গত আগস্টে আমেরিকা থেকে হ্যাকাররা গ্রাহকদের তথ্য প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির কাছে ১৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা, দাবি করেছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রায় ছয় মাস আগে হ্যাক হওয়া গ্রাহকদের নাম, ফোন নম্বর ও কেনাকাটার কিছু তথ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এ বিষয়ে স্বপ্নর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির জানান, গত আগস্টে হ্যাকাররা ইমেইলের মাধ্যমে ডেটাবেইস হ্যাকের দাবি করে এবং ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে ১৫ লাখ ডলার চায়। নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ পরিশোধ করলে পুরো ডেটাবেইসে প্রবেশাধিকার দেওয়ার কথাও জানানো হয়। তবে যাচাই করে তারা নিজেদের ডেটাবেইসে স্বাভাবিকভাবে প্রবেশাধিকার পেয়েছেন বলে জানান তিনি।

সাব্বির হাসান নাসির বলেন, হ্যাকাররা আগস্টে কিছু তথ্য নিয়ে থাকতে পারে। তবে এরপর থেকে ডেটাবেইস সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং বর্তমানে সেটি সুরক্ষিত রয়েছে। তিনি জানান, হ্যাকাররা ডেটাবেইসের একটি অংশের প্রবেশাধিকার পেয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ঠিক কতজন গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে বা ঝুঁকিতে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান সাব্বির হাসান নাসির। এসিআই লিমিটেডের সহযোগী এই প্রতিষ্ঠান দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ এবং পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সঙ্গে সমন্বয় করে বিষয়টি তদন্ত করছে।

বর্তমানে দেশের ৬৩টি জেলায় স্বপ্নর ৮১২টি আউটলেট রয়েছে। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। হ্যাক হওয়া তথ্যের মধ্যে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর এবং কেনাকাটার বিস্তারিত তথ্য রয়েছে।

ঘটনাটি আগস্টে ঘটলেও কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি—এমন প্রশ্নে স্বপ্নর ব্যবস্থাপনা পরিচালক জানান, হ্যাকারদের বার্তা পাওয়ার পরপরই তারা ডেটাবেইস সংরক্ষণ করতে সক্ষম হন। তবে হ্যাকাররা যে কিছু তথ্য নিজেদের কাছে রেখে দিয়েছে, তা সে সময় জানানো হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. মশা নিধনে কেরোসিন ও ময়লা বাণিজ্যের অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান সদ্য. স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. মশা নিধনে কেরোসিন ও ময়লা বাণিজ্যের অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান সদ্য. স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম