যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হবে এবং টোল নেবে: ডোনাল্ড ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র পালন করবে এবং এ সেবার বিনিময়ে অন্যান্য দেশের কাছ থেকে টোল আদায় করা হবে।

সোমবার (১৩ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে, এমনকি প্রয়োজন হলে এর পরিচালনাও করবে। তবে এ দায়িত্ব বিনামূল্যে নয়, বরং এর জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে অর্থ পরিশোধ করতে হবে।

তিনি দাবি করেন, বিশ্বের ধনী দেশগুলো যেহেতু যুক্তরাষ্ট্রের মিত্র, তাই তাদেরই এ ব্যয় বহন করা উচিত। যুক্তরাষ্ট্র আর বিনা মূল্যে বৈশ্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা বারবার ভঙ্গ করেছে। তাই এবার তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি।

অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করতে হলে যুক্তরাষ্ট্রকে ওই অঞ্চলে সামরিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। অন্যথায় বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে আরও বড় সংকট সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার