যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে এলেই যুদ্ধ থামাবে ইরান: আরাগচি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
যুদ্ধক্ষেত্রে অনুকূল বা ‘সুবিধাজনক’ অবস্থান নিশ্চিত হওয়ার পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের ইতি টানবে ইরান। এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের সমাপ্তি হতে পারে দুটি উপায়ে পূর্ণাঙ্গ সামরিক বিজয়ের মাধ্যমে অথবা আলোচনার মাধ্যমে। তবে আলোচনায় বসার উপযুক্ত সময় তখনই আসে, যখন সামরিক ও কৌশলগতভাবে নির্ভরযোগ্য সাফল্য অর্জিত হয়।

আরাগচির ভাষায়, সংকট মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-কখন যুদ্ধ থামাতে হবে এবং কখন আলোচনা শুরু করতে হবে, সেই সঠিক সময় নির্ধারণ করা। তিনি বলেন, জনগণের জীবন ও দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। তাই প্রতিটি সিদ্ধান্ত নির্ভুল ও পূর্ণাঙ্গ হিসাব-নিকাশের ভিত্তিতেই নিতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধ চালিয়ে গেলে লাভ বাড়বে, নাকি মানুষের প্রাণহানি ও দেশের আরও বড় ক্ষতি হবে এ বিষয়টি রাজনৈতিক নেতৃত্বকে সবসময় বিবেচনায় রাখতে হবে।

আব্বাস আরাগচির দাবি, যুদ্ধের কারণে কিছু ক্ষয়ক্ষতি হলেও আন্তর্জাতিক অঙ্গনে ইরান একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছে এবং রাষ্ট্রব্যবস্থার সক্ষমতাও প্রদর্শন করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার