যশোরে রহস্যজনকভাবে বাজল ৭ মার্চের ভাষণ, জনমনে কৌতূহল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
যশোর শহরের চারখাম্বা মোড়ে রহস্যজনকভাবে মাইকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচারিত হওয়ার ঘটনা ঘটেছে। কে বা কারা এই মাইক স্থাপন করে ভাষণ চালু রেখেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে শহরের ব্যস্ততম চারখাম্বা মোড়ে একটি প্রাচীরের ওপর হ্যান্ড মাইক রাখা অবস্থায় দেখা যায়। সেই মাইক থেকে ৭ মার্চের ভাষণটি বাজছিল। বিষয়টি প্রথমে স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের নজরে আসে। মুহূর্তের মধ্যেই আশপাশে উৎসুক মানুষ ভিড় জমান এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

স্থানীয়রা জানান, মাইকটি রেখে যাওয়ার সময় কাউকে সরাসরি দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ রাতের অন্ধকারে কৌশলে মাইকটি স্থাপন করে ভাষণ চালু করে দ্রুত সটকে গেছে। শহরের গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে এমন আকস্মিক ও রহস্যময় ঘটনায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, পুলিশ আগে থেকে বিষয়টি সম্পর্কে অবগত ছিল না। খবর পাওয়ার পর তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি না, তা অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান