যশোরে বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পুত্রবধূ আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যশোরে পারিবারিক কলহের জেরে ষাটোর্ধ সকিনাকে চাপাতি দিয়ে হত্যা করে বস্তাবন্দি ও হত্যায় ব্যবহৃত অস্ত্র সহ প্রধান আসামি মরিয়ম বেগমকে (২০) আটক করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মরিয়ম যশোর কোতোয়ালী থানার বেজপাড়া এলাকার বাসিন্দা।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১ টায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, 'গতকাল রাত সাড়ে ১২ টার দিকে মায়ের নিখোঁজের অভিযোগ করেন শহিদুল ইসলাম। অভিযোগের অল্প সময়ের মধ্যেই নিজ বাসার সামনে একটি বস্তার ভেতর মায়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলা গোয়েন্দা শাখা ও কোতয়ালী থানা পুলিশ। আলামত সংগ্রহের পাশাপাশি তদন্ত শুরু হয়।'

তিনি বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিমের পুত্রবধূ মরিয়মের আচরণে অসঙ্গতি ধরা পড়লে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শুরুতে ভিন্ন ভিন্ন তথ্য দিলেও জিজ্ঞাসাবাদের মুখে একপর্যায়ে হত্যার দায় স্বীকার করেন তিনি।'

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ির নিয়মিত বকাঝকা থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সদ্য সংবাদ/ইমরান হোসেন রাজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের