এদিকে, সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল হাদির বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘যে শিক্ষকের মুখের ভাষা এত নোংরা, সে জাতিকে কী শেখাবে? নিজে মানুষ হবার শিক্ষা নেই, কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার।’
তিনি আরও বলেন, ‘দেশের ট্র্যাজেডি এখানেই। অশিক্ষিত আচরণই যেখানে যোগ্যতার মাপকাঠি, সেখানেই ক্ষমতার চাবি সবচেয়ে নোংরা হাতে চলে যায়।’ তিনি অভিযোগ করে বলেন, ‘যে নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে না, সে সংসদে বসে নীতি ঠিক করবে!’
তিনি আরও বলেন, ‘শিক্ষকতার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে গালিগালাজকে যে পাঠ্যবই বানায়, তার রাজনীতি যে কতটা নোংরা হবে, তা হিসাব করার জন্য কেউ গণিত জানার দরকার পড়ে না।’