যে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে না: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বিরোধী দলের বাজেটবিরোধী অবস্থানের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে বাজেটে করের চাপ কমানো হয়েছে এবং মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়েছে, সেই বাজেটও বিরোধী দল মেনে নিচ্ছে না। তার মতে, এ থেকেই বোঝা যায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই তাদের মূল উদ্দেশ্য।

শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরে তার বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নতুন বাজেটে দেশের প্রতিটি ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের সব উদ্যোগের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। দেশের প্রকৃত মালিক জনগণ, কোনো পরিবার বা রাজনৈতিক দল নয়। তিনি প্রশ্ন রেখে বলেন, যে বাজেটে সাধারণ মানুষের স্বস্তির বিষয়টি গুরুত্ব পেয়েছে, সেই বাজেটের বিরোধিতা করা দলগুলো আদৌ জনগণের বন্ধু কি না, তা মানুষই বিবেচনা করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে প্রায় প্রতিটি বাজেট ঘোষণার পরই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেত। তবে বর্তমান সরকারের বাজেট ঘোষণার পর এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি।

তারেক রহমান বলেন, অতীতের ধারাবাহিকতায় বিএনপি এখনো দেশ গঠনের কাজ করে যাচ্ছে। তবে বিভিন্ন সময় ষড়যন্ত্রের মাধ্যমে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা হয়েছে। জনগণ নির্বাচনে যে সমর্থন দিয়েছে, তার প্রতিদান দিতে সরকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাবে। তিনি বলেন, দেশের উন্নয়নে কাজ করাই বিএনপির অঙ্গীকার এবং ভোটের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি