ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের সময় শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চলে। তবে কোনো কেন্দ্রে দীর্ঘ অপেক্ষার সারি থাকলে বিকেল সাড়ে চারটার পরও তাঁদের ভোট নেওয়া হবে।
সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলেও দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। নির্বাচনের দিন বিভিন্ন স্থানে অসুস্থ হয়ে চার জনের মৃত্যু হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ জানিয়েছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন দেশের মানুষের নজর কেন্দ্রীভূত হয়েছে ফলাফলের দিকে।
জুলাই গণঅভ্যুত্থানের আড়াই বছর পর আজ দেশের ভোটাররা একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পথে এগিয়েছে। একই সঙ্গে ভোটাররা গণভোটের মাধ্যমে সংবিধানের কিছু মৌলিক পরিবর্তনের প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোট দিয়েছেন।