দেশের অন্যতম সুপরিচিত অটোমোবাইল প্রতিষ্ঠান তৃপ্তি অটোমোবাইলস-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জয় চৌধুরী।
প্রতিষ্ঠানটির কর্ণধার মামুন খান জানান, এই নতুন সংযুক্তির মাধ্যমে তৃপ্তি অটোমোবাইলসের কার্যক্রম আরও আধুনিক, গতিশীল এবং গ্রাহকবান্ধব হবে।
মামুন খান বলেন, “আমাদের লক্ষ্য সবসময়ই উন্নতমানের সেবা নিশ্চিত করা। জয় চৌধুরীর মতো একজন পরিচিত ও উদ্যমী ব্যক্তিত্ব আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় প্রতিষ্ঠান নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা বিশ্বাস করি।”
অন্যদিকে জয় চৌধুরী বলেন, “দীর্ঘদিনের সুনাম ও গ্রাহকের আস্থার প্রতীক তৃপ্তি অটোমোবাইলসের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি, উন্নত সেবা এবং নতুন পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবো।”
জানা গেছে, দুই দশকেরও বেশি সময় ধরে তৃপ্তি অটোমোবাইলস দেশের অটোমোবাইল খাতে বিশ্বস্ততার সঙ্গে সেবা দিয়ে আসছে। নতুন এই অংশীদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি সেবার পরিধি বৃদ্ধি, নতুন প্রকল্প বাস্তবায়ন এবং গ্রাহকদের জন্য আরও উন্নত সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মামুন খান ও জয় চৌধুরীর এই যৌথ উদ্যোগ তৃপ্তি অটোমোবাইলসকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের অটোমোবাইল খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।