আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন। এ ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের সামনে ব্যারিকেড বসানো হয়েছে, নেওয়া হয়েছে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ব্যবস্থা। ভবনে প্রবেশের সময় তল্লাশি বৃদ্ধি করা হয়েছে, পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর টহলও চলছে নিয়মিত।
ইসি সূত্রে জানা গেছে, তফসিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের তারিখসহ মনোনয়ন উত্তোলন, দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সূচি প্রকাশ করা হবে। পাশাপাশি প্রার্থীদের আচরণবিধি, ভোটারদের জন্য বিশেষ নির্দেশনা এবং নির্বাচনী প্রস্তুতি–সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও তুলে ধরা হবে।
এদিকে, ইসি ভবনের আশপাশে চলাচল সীমিত হওয়ায় প্রয়োজন ছাড়া এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।