টিআইএন বাধ্যতামূলকসহ কয়েকটি বাজেট প্রস্তাবে পরিবর্তনের পথে সরকার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে সরকার। একই সঙ্গে জনসাধারণ ও ব্যবসায়ীদের আপত্তির মুখে কর ও শুল্কসংক্রান্ত আরও কয়েকটি প্রস্তাবেও পরিবর্তন আনার আলোচনা চলছে।

সোমবার জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাসের মাধ্যমে কর ও শুল্কসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংশোধিত প্রস্তাব সংসদে অনুমোদন পেলে তা কার্যকর হবে।

প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করার বিষয়টি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অর্থনীতিবিদ ও ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলেন, এতে করযোগ্য আয় না থাকা অনেক সাধারণ মানুষও আয়কর রিটার্ন দাখিলে বাধ্য হবেন, যা নতুন গ্রাহকদের ব্যাংকিং সেবার বাইরে রাখতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, যাতে মানুষ ব্যাংক হিসাব খুলতে নিরুৎসাহিত হয়। এ কারণে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করছে বলে জানা গেছে।

এদিকে প্রস্তাবিত বাজেটে খোসাসহ কাঁচা কাজুবাদাম আমদানির ওপর কাস্টমস শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের ফলে মোট করের হার প্রায় ৪০ শতাংশে পৌঁছায়। এতে দেশীয় প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো উদ্বেগ প্রকাশ করে। তাদের দাবি বিবেচনায় নিয়ে এ খাতের শুল্কও কমানো হতে পারে।

এ ছাড়া বিজ্ঞাপনী সংস্থার উৎসে কর, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এজেন্সির কর, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ কর, তৈরি পোশাক খাতের উৎসে কর এবং কাঁচামাল আমদানির শুল্কসহ আরও কয়েকটি বিষয়ে সংশোধনের আলোচনা চলছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান বলেন, রাজস্ব আদায় বাড়াতে করজাল সম্প্রসারণের পাশাপাশি বাস্তবতাও বিবেচনায় রাখতে হবে। এমন নীতি গ্রহণ করা উচিত, যাতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি না হয়।

সংশ্লিষ্টদের মতে, বাজেটের মূল কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও কর ও শুল্কসংক্রান্ত কিছু প্রস্তাব বাস্তবতা বিবেচনায় সংশোধন করা হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার