টেকনাফে সড়কের দুই পাশে কালেমা লেখা পতাকা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনা স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নজরে আসার পর পুলিশ ও উপজেলা প্রশাসন বলছে, তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

শনিবার (২৭ জুন) শাহপরীর দ্বীপ এলাকার বিভিন্ন সড়ক ও জেটিঘাটে এসব পতাকা দেখা যায়। স্থানীয়দের দাবি, একটি মাদ্রাসাভিত্তিক যুবগোষ্ঠী পতাকাগুলো টাঙানোর পর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক স্থানীয় যুবক দাবি করেন, ‘আল হিদায়া ছাত্র সংগঠন’ নামের একটি উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন ফেসবুক পেজে পতাকা টাঙানো ও প্রদর্শনের একাধিক ছবি ও ভিডিও প্রকাশিত হয়, যেখানে কয়েকজন যুবককে পতাকা হাতে ও গায়ে জড়িয়ে অবস্থান করতে দেখা যায়।

পরবর্তীতে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, টাঙানো বেশ কিছু পতাকা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা খুলে নিয়ে গেছে। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইল ছবিতে কালেমা লেখা পতাকা ব্যবহারের আহ্বান জানানো হয়।

শাহপরীর দ্বীপ ডাঙারপাড়া এশা’আতুল ইসলাম ফোরকানিয়া মাদরাসার শিক্ষক আনসারুল হক বলেন, তাদের সংগঠনের উদ্যোগেই এই পতাকা টাঙানো হয়েছে এবং ইসলামিক ভাবধারা থেকে এটি করা হয়েছে। তবে প্রশাসনিক চাপের খবর পাওয়ার পর তিনি কিছু পতাকা সরিয়ে ফেলেন বলেও জানান।

সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আসেম বিল্লাহ তাহেরী দাবি করেন, ধর্মীয় ভালোবাসা থেকেই সীমান্ত এলাকায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে কিছু পতাকা সরিয়ে নেওয়ার প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে আরও পতাকা টাঙানোর ইঙ্গিত দেন তিনি।

এদিকে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম জানান, হঠাৎ করে বিভিন্ন স্থানে এ ধরনের পতাকা টাঙানোয় এলাকায় নানা প্রশ্ন তৈরি হয়েছে এবং বিষয়টি তদন্ত করা প্রয়োজন।

সবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মন্নান বলেন, কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব পতাকা টাঙিয়েছে তা যাচাই করে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি