তারেক রহমানের প্রটোকল নিয়ে আপত্তি জামায়াতের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারেক রহমানের প্রটোকলের কারণে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বুধবার (৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, নিরাপত্তার প্রশ্নে কোনো কোনো ব্যক্তিকে অতিরিক্ত প্রটোকল দেওয়া হচ্ছে, আবার কারো ক্ষেত্রে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না। নির্বাচনের সময়ও যদি এ ধরনের বৈষম্যমূলক প্রটোকল অব্যাহত থাকে, তাহলে তা লেভেল প্লেয়িং ফিল্ডকে মারাত্মকভাবে ব্যাহত করবে।

তিনি আরও অভিযোগ করেন, দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে দলভেদে প্রার্থীদের ভিন্ন ভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে এবং এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তারা পক্ষপাতমূলক ভূমিকা পালন করছেন।

গত ৫৪ বছরের নির্বাচনী ইতিহাসের প্রসঙ্গ টেনে ডা. তাহের বলেন, দেশে কোনো নির্বাচনই শতভাগ সুষ্ঠু হয়নি। তার মতে, ১৯৯১ সালের নির্বাচন কিছুটা সুষ্ঠু ছিল এবং ২০০১ সালের নির্বাচন কিছুটা গ্রহণযোগ্য হলেও অন্য কোনো নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ছিল না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. সবাইকে কাঁদিয়ে গেলেন অপ্রতীম, চিরনিদ্রায় শায়িত শেষ ঠিকানায় সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. সবাইকে কাঁদিয়ে গেলেন অপ্রতীম, চিরনিদ্রায় শায়িত শেষ ঠিকানায় সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার