সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা দেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা। তারা অবিলম্বে সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংবাদ সংগ্রহের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

রোববার (৩ মে) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) এর আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত চার মাস ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। আদালত কক্ষ একটি উন্মুক্ত স্থান, যেখানে বিচার কার্যক্রম সাধারণ মানুষের পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত থাকার কথা। এ অবস্থায় সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া পেশাগত প্রতিবন্ধকতার পাশাপাশি সংবিধানের ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘন বলেও উল্লেখ করেন তারা।

সাংবাদিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে আপিল বিভাগের এজলাসে অবাধ প্রবেশের মাধ্যমে সংবাদ সংগ্রহ করে আসছিলেন গণমাধ্যমকর্মীরা। তবে প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর এজলাসে সাংবাদিক প্রবেশে মৌখিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। স্বচ্ছ বিচারব্যবস্থা ও তথ্যপ্রবাহ নিশ্চিত করতে আদালতসহ সব উন্মুক্ত স্থানে সাংবাদিকদের প্রবেশাধিকার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন এসআরএফের সভাপতি মাসউদুর রহমান রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্নাসহ অন্যান্য নেতারা। অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সুপ্রিম কোর্টে কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ