সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আরবের তেলক্ষেত্রে হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আরবের অন্যতম বৃহৎ তেলক্ষেত্র শায়েবাহ অয়েলফিল্ডকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

সোমবার (৯ মার্চ) ভোরের দিকে চারটি বিস্ফোরকবাহী ড্রোন ছোড়া হয় বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা কর্তৃপক্ষ। 

সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেলক্ষেত্রে আঘাত হানার আগেই দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনগুলো ধ্বংস করতে সক্ষম হয়। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা শুরুর পর থেকে টানা ৯ দিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি, সামরিক স্থাপনা ও তেল অবকাঠামোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

এই সময়ের মধ্যে শায়েবাহ তেলক্ষেত্রকে লক্ষ্য করে এটি চতুর্থ হামলার ঘটনা। এর আগে তিনবার একই তেলক্ষেত্রে হামলার চেষ্টা করা হয়।

এদিকে গতকাল রোববার ইরানকে কড়া সতর্কবার্তা দেয় সৌদি আরব।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরান যদি প্রতিবেশী দেশগুলোর তেল অবকাঠামোর ওপর হামলা অব্যাহত রাখে, তবে চলমান সংঘাতে দেশটির সর্বোচ্চ পরাজয় নিশ্চিত হবে।

তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই আবারও শায়েবাহ তেলক্ষেত্রকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫