স্থানীয় এমপির প্রচেষ্টায় জাককানইবি–জিরো পয়েন্ট সড়ক সংস্কারের অনুমোদন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক (জিরো পয়েন্ট) পর্যন্ত দীর্ঘদিনের ভাঙাচোরা সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের প্রচেষ্টায় প্রকল্পটির প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় এলাকার যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখতে ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে বিশেষ ডিও লেটার প্রদান করেন। এরই প্রেক্ষিতে ‘গ্রামীণ সড়ক’ মেরামত ও সংরক্ষণ খাতের আওতায় প্রকল্পটি অনুমোদন পায়।

গৃহীত প্রকল্প অনুযায়ী ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত (০০ মি.–২২৫০ মি. এবং ২৫২৫ মি.–২৫৫২ মি.) সড়ক সংস্কার করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ৭০ টাকা। সরকারি নির্দেশনা অনুযায়ী কার্যাদেশ পাওয়ার পর ৬০ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে।

এ বিষয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাইয়ানুল করিম বলেন, “সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে আমরা ভোগান্তিতে ছিলাম। সংস্কারের উদ্যোগ আমাদের জন্য স্বস্তির খবর। আমরা আশা করি নির্ধারিত সময়ের মধ্যে কাজটি মানসম্মতভাবে শেষ হবে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের শর্ত অনুযায়ী কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে কোনো সাব-কন্ট্রাক্টর নিয়োগ করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যে উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ সম্পন্ন করতে হবে।

উন্নয়ন কাজের খবর ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত কাজ শুরু ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার