সরাসরি এলপিজি আমদানির উদ্যোগ বিপিসির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
দেশের এলপিজি বাজারে তীব্র সংকট ও দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে সরাসরি এলপিজি আমদানির উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বুধবার (১৪ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত এই সংস্থা জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে এলপিজি আমদানির অনুমতির জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।

বর্তমানে দেশের এলপিজি বাজার প্রায় সম্পূর্ণভাবে বেসরকারি খাতের উপর নির্ভরশীল। খুচরা পর্যায়ে সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। বিপিসি আশঙ্কা করছে, বেসরকারি আমদানিতে জটিলতা ও সীমাবদ্ধতার কারণে কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।

বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে জানিয়েছেন, 'সরকারিভাবে এলপিজি আমদানির মাধ্যমে বেসরকারি অপারেটরদের মাধ্যমে দ্রুত বাজারে সরবরাহ সম্ভব হবে, যা বাজার স্থিতিশীল রাখতে কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে। বিপিসির নিজস্ব অবকাঠামো না থাকায় বেসরকারি টার্মিনাল ও খালাস সুবিধা ব্যবহার করেই বণ্টন করা হবে।'

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, 'সরকার আপাতত শুধু আমদানি দায়িত্ব নেবে; সংরক্ষণ ও বোতলজাতকরণের কাজ বেসরকারি খাত করবে। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) পক্ষ থেকেও এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।'

দেশে বছরে প্রায় ১৭ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে, যার ৮০ শতাংশ গৃহস্থালি রান্নার কাজে ব্যবহার হয়। ২০৩০ সালের মধ্যে চাহিদা ৩০ লাখ টন ছাড়াতে পারে। বর্তমানে ১২ কেজি সিলিন্ডারের সরকারি মূল্য ১,৩০৬ টাকা হলেও বাজারে তা অনেক বেশি দামে বিক্রি হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ