সোশ্যাল মিডিয়া
গলায় শিবিরের আইডি কার্ড দেখে বিশ্বাস, ফোন হারালেন এমপি আরমান
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়ে প্রতারণার শিকার হয়ে মোবাইল ফোন হারিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুক ডাউন
বিশ্বের বিভিন্ন দেশে রোববার (১৯ জুলাই) ফেসবুক ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশে সমস্যার কথা জানিয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন, তারা নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না।
ফেসবুকে বড় পরিবর্তন আসছে ‘এআই মোড’
ফেসবুকে ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে ফেসবুক। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হতে যাচ্ছে ‘এআই মোড’ নামে নতুন একটি সুবিধা। এর মাধ্যমে তথ্য খোঁজা, কনটেন্ট তৈরি এবং ফেসবুক ব্যবহারের ধরন আরও সহজ ও স্মার্ট হবে বলে জানিয়েছে মেটা। সম্প্রতি এক ব্লগ পোস্টে মেটা জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন ফিচারগুলো ধাপে ধাপে ফেসবুকে যুক্ত করা হবে।
আর্জেন্টিনার জার্সি পরে আসলেই অর্ধেক ফি নেওয়ার ঘোষণা আইনজীবীর
সকাল ৯টায় প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মুসলিম হয়েও ভারতের কোটি কোটি হিন্দুদের কাছে ‘মানবতার দূত’ হোসেন মানসুরী
মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায়, যেখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড়, সেখানেই এক নীরব মানবিক মুখ—হোসেন মানসুরী। অনেকে তাকে ডাকেন “অ্যাম্বাসেডর অফ হিউম্যানিটি”। চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা এই মানুষটির জীবন ছিল সংগ্রামে ভরা। কখনও পেটের ক্ষুধা মেটাতে তাকে ডাস্টবিন থেকে খাবার সংগ্রহ করতেও হয়েছে বলে শোনা যায়। সেই কঠিন বাস্তবতাই যেন আজ তাকে গড়ে তুলেছে এক অনন্য মানবিক শক্তি হিসেবে।
খায় বেশি, চিল্লায়ও বেশি: নাম তার ‘নাসিরুদ্দিন পাটওয়ারী’
তিনি বলেন, ‘এটার (গরু) নাম রাখছি নাসীরুদ্দীন পাটওয়ারী! অনেক চিল্লায় দেখে এ কারণে এই নাম রাখছি। গরুটি খাওয়ার জন্যই আরও অতিরিক্ত চিল্লায়, খাওয়া কম পড়লেই চিল্লাইতে থাকে।’ খামারি আরও জানান, বিশাল দেহের এই কালো ষাঁড়টি একবারে প্রায় ১২ কেজি চালের জাউ খেতে পারে। পাশাপাশি নিয়মিত ঘাস ও খড় তো আছেই। বর্তমানে গরুটির দাম হাঁকা হচ্ছে প্রায় ৯ লাখ টাকা। নির্ধারিত দাম পাওয়া গেলে বিক্রিও করা হবে বলে জানান তিনি।
ঢাকা বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, হস্তক্ষেপ কামনা প্রধানমন্ত্রীর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের লাগেজ কাটার অভিযোগ উঠেছে। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের ছেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ তুলে ধরেছেন। তিনি পোস্টের সঙ্গে একটি ক্ষতিগ্রস্ত লাগেজের ছবিও প্রকাশ করেন। পোস্টে দাবি করা হয়, মঙ্গলবার দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৯ জন হাজি দেশে ফেরেন। বিমানবন্দর থেকে লাগেজ গ্রহণের পর তাদের মধ্যে প্রায় ১৫০ জনের লাগেজ কাটা অবস্থায় পাওয়া যায়।
আওয়ামী লীগ ফিরেনি, তারা ছিলই, ফিরেছে তাদের দম্ভ: আসিফ নজরুল
দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই আওয়ামী লীগের পুনরুত্থান ঘটেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ২৪–কে ৭১–এর বিরুদ্ধে দাঁড় করানো, উগ্রবাদী গোষ্ঠীর উত্থান, মব সংস্কৃতির বিস্তার, সংখ্যালঘু নির্যাতন, সাংস্কৃতিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা এবং রাজনৈতিক সংস্কারের স্থবিরতা এসবের মধ্য দিয়েই আওয়ামী লীগ নতুনভাবে শক্তি ফিরে পেয়েছে।
মাহফুজের বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ করলেন এমপি সেলিম
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, মাহফুজ আলম রামগঞ্জের উন্নয়ন প্রশ্নে কার্যত ব্যর্থ হয়েছেন এবং দায়িত্ব পাওয়ার পর তার আচরণও ছিল “দৃষ্টিকটু”। বুধবার (১৫ এপ্রিল) মাহফুজ আলমের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে এসব মন্তব্য করেন এমপি সেলিম।
হাদি হত্যা মামলার বিচার বিলম্বের কারণ জানালেন আসিফ নজরুল
শনিবার (১৪ মার্চ) ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, রাতে একটি হিটিং ও কুলিং সরঞ্জাম উৎপাদনকারী কারখানায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কারখানাটির ভেতরে থাকা কয়েকজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন এবং ভবনের একটি বড় অংশ ধ্বংস হয়ে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার যাচাইকৃত ভিডিও ও ছবিতে দেখা গেছে, ভোরের আলো ফুটতেই ইসফাহান শহরের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে। একটি ভিডিওতে যুদ্ধবিমানকে খুব নিচু উচ্চতায় উড়তে দেখা যায়।
ইনকিলাব মঞ্চ নিয়ে বিস্ফোরক তথ্যের ইঙ্গিত: আগাম ক্ষমা চাইলেন ওসমান হাদির ভাই
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার ভাইয়ের হত্যার আগে ও পরে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত লিখবেন। তবে সেই লেখায় ইনকিলাব মঞ্চের সদস্যদের বিরুদ্ধে নানা বিষয় উঠে আসতে পারে বলে আগাম দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। ওমর হাদির এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
টিএসসিতে ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ; ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মেয়েরা সেফ না, ৫ আগস্টের পরেও না’
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের টিএসসি এলাকায় গভীর রাতে দুই নারীকে শারীরিকভাবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ অভিযোগ করেন ভুক্তভোগী দুই নারী। ভিডিওতে দেখা যায়, দুই নারী টিএসসি প্রাঙ্গণে দাঁড়িয়ে ঘটনার বর্ণনা দিচ্ছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, পুরান ঢাকায় সেহরি খাওয়ার পর তারা টিএসসিতে আসেন।